1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

লালপুরে অনিয়ম-দুর্নীতির দায়ে প্রধান শিক্ষক এনামুলের বিরুদ্ধে ইউএনও অফিসে অভিযোগ করেছেন শিক্ষক/কর্মচারী,ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন

  • আপডেট সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ দেখেছেন

ইব্রাহিম হোসেন, লালপুর, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সংলগ্ন ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির দায়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়টির শিক্ষক/কর্মচারী, ছাত্র-ছাত্রী বৃন্দ সহ অভিভাবকগন।
গত ৫ই সেপ্টেম্বর-২০২৪ইং সকালে বিদ্যালয়টির ১৩ জন শিক্ষক-কর্চারী,৭৯জন ছাত্র/ছাত্রী(৬ষ্ঠ থেকে ১০ শ্রেণী পর্যন্ত)ও ৫৮ জন অভিভাবক সহ মোট ১৫০ জন স্বাক্ষর করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত এই অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
অভিযোগ সুত্রে জানা যায়,উক্ত বিদ্যালয়টির প্রধান শিক্ষক অগ্রনী ব্যাংকের জমাকৃত ভর্তূকীর টাকা,বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কমন রুম, ওয়াশরুম,৩টি ক্লাসরুম ও টিউবওয়েল বিক্রয় করে টাকা আত্মসাৎ করেন।বর্তমানে অফিস রুম সহ মোট ৫ টি মাত্র রুম রয়েছে যা বিদ্যালয়টির বেহাল দশায় পরিনত হয়ে আছে।এ বিষয়ে সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষককে বার বার ক্লাসরুম তৈরি করার তাগিদ দেওয়ার পরও উনি কোন কর্নপাত করেন না।
এ বিষয়ে রবিবার(৮ই সেপ্টেম্বর -২৪ইং)বিদ্যালয় চলাকালীন সময়ে সংবাদ কর্মীরা সরজমিনে গেলে অভিযুক্ত তথ্যগুলোর সত্যতা পাওয়া যায়।
সহকারী শিক্ষক-কর্মচারী,উপস্থিত ছাত্র/ছাত্রীদের সাথে কথা হলে তাঁরা সংবাদ কর্মীদের বলেন,এই বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজ পত্র, কম্পিউটার,প্রজেক্টর সমস্ত কিছু তার নিজ বাড়িতে নিয়ে গেছেন।বর্তমানে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় সংখ্যক ক্লাসরুম নাই আাছে মাত্র ৫ টি রুম এতে বিদ্যালয়ের বেহাল দশা।প্রধান শিক্ষক স্কুলে আসে হাজিরা খাতায় স্বাক্ষর করে ১ঘন্টার মধে স্কুল থেকে চলে যান।সেকশন জালিয়াতী করে তের লক্ষ টাকার বিনিময়ে দুইজন সহকারী শিক্ষক নিয়োগ দেন।পরে নিয়োগ বানিজ্য জালিয়াতীর কারণে গত মে ২০২২ইং হইতে অদ্যাবধি মাউশি কর্তৃক সরকারী বেতন ভাতার অংশ বন্ধ করে দেন। তিনি পকেট কমিটি তৈরী করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যা খুশি তাই করেন। তিনি একজন ঠক,প্রতারক, স্বেচ্ছাচারী ও দূর্নীতিবাজ তার নিকট বিদ্যালয় নিরাপদ নয় বলেও জানিয়েছেন তাঁরা।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মেহেদী হাসান সংবাদ কর্মীদের বলেন,অভিযোগ পাওয়া গেছে প্রসেসিং অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.