1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পীরগঞ্জে আগুনে লেগে ৯ টি পরিবারের ২০ টি ঘর পুড়ে ছাই , ক্ষতি ২০ লক্ষাধিক টাকা প্রায়। 

  • আপডেট সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ দেখেছেন

ফারুক হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে  আগুন লেগে নগদ অর্থসহ ৯ টি পরিবারের ২০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

রোববার ভোর রাতে পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৯ টি পরিবারের ২০ টি ঘর, প্রয়োজনীয় কাগজপত্র, ধান, চাল, নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা হলেন, ওই গ্রামের ফারাজুল, ফারুক, রসুল বক্স, আইয়ুব আলি, শাহাদত আলী, শাহিদ আলী, নজরুল ইসলাম, আনিসুর ও মাসুদ রানা।

ক্ষতিগ্রস্ত ফারাজুল বলেন, ঘুমিয়ে ছিলাম হঠাৎ দেখতে পায় ঘরের উপরে আগুন। আগুন দ্রুত সময়ে ছড়িয়ে পড়লে এঘনা ঘটে। বিষয়টি সন্দেহ জনক মনে হচ্ছে। ধান, চাল, কাপড়, টাকাসহ প্রয়োজনীয় কোন কিছুই বাড়ি থেকে বের করতে পারিনি।

ভোমরাহদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ থেকে সাময়িক সহায়তা প্রদান করা হয়েছে। সেই সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পীরগঞ্জ উপজেলা  প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা  জাহাঙ্গীর আলম  জানান ঘটনাটি শুনেই আমরা ঘটনা স্হল পরিদর্শন করি এবংআমাদের উপজেলা প্রশাসন থেকে  প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল ও ২ টি কম্বল  বিতরন করা হয়েছে ।

 

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন জানান, ঘটনা স্থলে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.