1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ময়মনসিংহের ডিসির মানবিকতায় খুশী ক্রিকেটার শান্ত

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখেছেন

বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকটে পড়ে ক্রিকেটের অনুশীলন চালিয়ে যাওয়া ও পরিবারের ভরণ-পোষণ—উভয় ক্ষেত্রেই প্রতিকূলতার মুখে পড়ায়
ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহায়তায় প্রতিভাবান তরুণ ক্রিকেটার মো. ইয়াসিন আরাফাত শান্তর পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জল দৃষ্টান্ত করেছেন ময়মনসিংহের ক্রিড়া প্রেমী ও মানবিক জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইফুর রহমান। তিনি অসহায় শান্তর কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে তাকে একটি কম্পিউটার ও প্রিন্টার দিয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে শান্তর হাতে এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। জেলা প্রশাসকের এই সহায়তায় শান্ত তার ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক সংকট মোকাবিলা করতে জেলা প্রশাসকের এই মানবিক সহায়তায় তাঁর কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে একটি কম্পিউটার ও প্রিন্টার দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইয়াসিন আরাফাত শান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটেও খেলছেন তিনি। তবে বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকট দেখা দেয়। এতে ক্রিকেটের অনুশীলন চালিয়ে যাওয়া ও পরিবারের ভরণ-পোষণ—দুই ক্ষেত্রেই তাঁকে প্রতিকূলতার মুখে পড়তে হয়। জেলা প্রশাসনের দেওয়া কম্পিউটার ও প্রিন্টার কাজে লাগিয়ে শান্ত ডিজিটাল সেবা কার্যক্রম শুরু করতে পারবেন। এর মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিকভাবে সহায়তা করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ক্রিকেট অনুশীলনও চালিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সহায়তা পাওয়ার পর ইয়াসিন আরাফাত শান্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপরদিকে প্রতিভাবান তরুণদের বিকাশ এবং মানুষের স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক সাইফুর রহমান।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.