1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান সুইট

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখেছেন

রাজশাহী পয়েন্টে বিপদ সীমার খুব কাছ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। রাজশাহী মহানগরীর তালাইমারীসহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল ডুবে গেছে। ওই সকল এলাকার জনগণ পড়েছে মহাবিপদে। একদিকে বিশুদ্ধ পানি, অন্যদিকে খাবারের অভাব দেখা দিয়ের প্রতিটি পরিবারের। রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
সোমবার সন্ধ্যে সাড়ে ৬টার দিকে তিনি বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়া মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় তালাইমারী এলাকার বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগের কথা বিবেচনা করে তাদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে ।
ত্রাণ বিতরণ কার্যক্রমে মহানগর বিএনপির নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং ত্রাণ বিতরণে সহযোগিতা করেন। ত্রাণ বিতরণের সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট মরহুম দেশনেত্রী খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও দোয়া চান।
এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সংকটের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
খাদ্য সামগ্রী পাওয়ায় বন্যার্তদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। সেখানকার একাধিক ব্যক্তি বলেন, তারা গরীব হওয়ায় জীবনের ঝুকি নিয়ে এই নদীর ধারে তারা বসবাস করেন। তারাও যেন এখানে ভালভাবে বসবাস করতে পারেন সে ব্যবস্থা করার জন্য আরডিএ চেয়ারম্যান এর নিকট অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.