1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে-২০২৬-এর উদ্বোধন 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখেছেন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩:৩০টা মিনিট রশাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, খেলাধুলা শুধু আনন্দ ও বিনোদনের মাধ্যম নয়; এটি নিয়ম-কানুন মেনে চলা, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যবোধের শিক্ষা দেয়। ফুটবলকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত ইতিবাচক। তবে প্রতিযোগিতার পাশাপাশি খেলার মাঠে শৃঙ্খলা ও সৌজন্যবোধ বজায় রাখার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তকে সম্মান ও মেনে চলা খেলাধুলার শৃঙ্খলারই অংশ। প্রতিযোগিতা থাকবে, তবে সেই প্রতিযোগিতা যেন কোনোভাবেই বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যকে ক্ষুণ্ন না করে। আজকের প্রতিপক্ষই আগামী দিনে আমাদের সহকর্মী ও বন্ধু- এ বিষয়টি সবসময় মনে রাখতে হবে। তিনি আরও বলেন, ফুটবল খেলায় যেমন প্রত্যেক খেলোয়াড়ের নির্দিষ্ট অবস্থান ও দায়িত্ব রয়েছে, তেমনি আমাদের আচরণেরও একটি সীমারেখা রয়েছে। সেই সীমারেখা মেনে চলার মধ্য দিয়েই একটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দময় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক দূরত্ব কমিয়ে ঐক্য, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব বিভাগের খেলোয়াড়দের সাফল্য কামনা করেন এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা প্রত্যাশা করেন। পরে তিনি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.