1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

চুয়াডাঙ্গার দর্শনায় অনলাইন জুয়ার ২ এজেন্ট আটক, প্রাইভেটকার ও মোবাইল জব্দ

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে অনলাইন জুয়ার ২ এজেন্টকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত একটি প্রাইভেটকার ও ৪টি স্মার্টফোন জব্দ করে পুলিশ।
​গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দক্ষিণপাড়ায় মন্টুর চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়। দর্শনা থানার এসআই খুরশীদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
​আটককৃতরা হলেন—দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে রকিবুল হোসেন (২৬) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে রিয়াদ সোহান (৩২)।
​পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৬-৭ জন জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের তল্লাশি করে পুরোনো সাদা রঙের এলএক্স মডেলের একটি প্রাইভেটকার ও জুয়া খেলায় ব্যবহৃত ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক জুয়াড়িদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.