1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ইজিবাইকে ইয়াবা পাচারের সময় উখিয়ায় বিজিবি’র হাতে যুবতী আটক, উদ্ধার ৪ হাজার পিস ইয়াবা!

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

‎কক্সবাজারের উখিয়ায় ইজিবাইকে করে ইয়াবা পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ রুজিনা আক্তার (২৩) নামে এক তরুণীকে আটক করেছে ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল।
‎
‎শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকায় উখিয়ার ঘিঘাতলী ব্রিজ এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃত রুজিনা আক্তার টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের মনিরমোনা গ্রামের আবদু রহমান ও মারিয়া খাতুনের মেয়ে।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উলুবনিয়া থেকে পালংখালী বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ইজিবাইক ঘিঘাতলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিজিবির টহল দল সেটিতে তল্লাশি চালায়। এ সময় ইজিবাইকের যাত্রী রুজিনা আক্তারের আচরণ সন্দেহজনক মনে হলে নারী বিজিবি সদস্যের মাধ্যমে তার দেহ ও মালামাল তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছে থাকা সাইড ব্যাগের ভেতর থেকে নীল রঙের ২টি মিনি কাটে মোট ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত তরুণী স্বীকার করেছে, উলুবনিয়া সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে সে কক্সবাজার শহরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তবে ইজিবাইকটিতে তল্লাশি চালিয়ে আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক সরবরাহকারী ও এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
‎
‎আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.