1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

চকরিয়ায় ভার্চুয়ালি উদ্বোধন হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ দেখেছেন

সারা দেশব্যাপী ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় তিন মাসব্যাপী, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর ধারাবাহিকতায় চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন দেলোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জয়নুল আবেদিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিএনসিসি ও স্কাউট সদস্যরা।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। এ লক্ষ্যে আগামী তিন মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হবে।অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.