পটুয়াখালীতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভিডিও কনফার্মেশনে যুক্ত ছিলেন। এ সময় জেলা প্রশাসন, পৌরসভা, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। নিজেদের ঘরবাড়ি, চারপাশ এবং কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। কেবল প্রশাসনের একার পক্ষে এটি সম্ভব নয়, তাই ডেঙ্গু মুক্ত জেলা গড়তে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।উদ্বোধন শেষে শহরের গুরুত্বপূর্ণ স্থান ও ড্রেনে মশক নিধন স্প্রে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো জেলা জুড়ে এই পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।