1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ দেখেছেন

দেবহাটায় সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভ কুলিয়া স্যার আনছার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষনা অনুষ্ঠানটি বৃহষ্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল। অনুষ্টানে অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া খাতুন, সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার জোৎসা বালা, কুলিয়া ইউনিয়নের সচিব ফারুক হোসেন, ডেরার ম্যানেজার আনজির হোসেন, সাসের ম্যানেজার আলমগীর হোসেন, কুলিয়া ইউনিয়নের সিবিএ কমিটির সভাপতি মনিরুজ্জামান মনি, সাংবাদিক শাহিনুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক গাজী আব্দুল্লাহ, শিক্ষক শাহিনুর রহমান, শিক্ষক দেবব্রত ঘোষ, উপজেলা চাইল্ড ফোরামের সভাপতি অনামিকা পাল, কুলিয়া ইয়ুথ কমিটির সভাপতি মানিক হোসেন ও বালিয়াডাঙ্গা ভিডিএস কমিটির সভাপতি লতা পারভিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীলনের ইউপিজিএফ বিদ্যুৎ গাতীদার। সভায় দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কুলিয়া স্যার আনছার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষনা করেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ বান্ধব ও প্রকৃতিকে সুন্দরভাবে গড়ার লক্ষ্যে বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিটি বাড়ি ও পরিবারকে সুন্দর করতে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে আগামী ৫বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের কর্মসূচী হাতে নিয়েছে সেটা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.