1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

অতিরিক্ত সচিবের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: সেবার মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক প্রসবে জোর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ দেখেছেন

দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামগ্রিক চিকিৎসা সেবা কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট) মো. হুজুর আলী। ​গত রবিবার (৬ সেপ্টেম্বর) পরিদর্শনকালে অতিরিক্ত সচিব হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও বিশেষায়িত ইউনিট ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের সাথে সরাসরি কথা বলে সেবার মান, খাদ্যের মান এবং পরিচ্ছন্নতা ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেন।
​পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে অতিরিক্ত সচিব বলেন, হাসপাতালে আসা প্রতিটি মানুষ যেন আন্তরিক ও সর্বোচ্চ মানসম্মত সেবা পান, তা নিশ্চিত করতে হবে। সরকারি সম্পদের সঠিক ব্যবহার, সংরক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর তিনি বিশেষভাবে জোর দেন।
​পরবর্তীতে উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে বক্তব্যে তিনি আরও বলেন, “গর্ভবতী মায়েদের প্রাতিষ্ঠানিক ও নিরাপদ প্রসব (নরমাল ডেলিভারি) বৃদ্ধিতে এই হাসপাতালের উদ্যোগ প্রশংসনীয়। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকারের পাশাপাশি স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের এই অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক।”
​অনুষ্ঠানে বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. পার্থ জ্বীমায় সরকার জানান, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও সাধারণ প্রসূতি মায়েদের স্বাভাবিক প্রসবে উদ্বুদ্ধ করতে ‘উপজেলা রোগী কল্যাণ সমিতি’র মাধ্যমে বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে। মা ও নবজাতকের সঠিক যত্ন নিশ্চিত করতে এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রাজুল ইসলাম এবং আবাসিক মেডিকেল অফিসার ড. তৌফিকা ইসলাম তন্বীসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
​সংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত সচিবের এই পরিদর্শন এবং গঠনমূলক দিকনির্দেশনা বিরল উপজেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.