1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বন্য হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড হালুয়াঘাটের ধানখেত: দিশেহারা কৃষকরা, জরুরি হস্তক্ষেপের দাবি

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৫নং গাজিরভিটা ইউনিয়নের আইলাতলী গ্রামে রাতের অন্ধকারে লোকালয়ে হানা দিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে একদল বন্য হাতি। হঠাৎ করে চালানো এই হামলায় মুহূর্তের মধ্যে তছনছ হয়ে গেছে অসংখ্য প্রান্তিক ও গরিব কৃষকের কষ্টার্জিত সোনালী ধানখেত।
​স্থানীয় সূত্রে জানা গেছে, বছরের পর বছর ধরে তিল তিল করে গড়ে তোলা একমাত্র আয়ের উৎস এই ফসল চোখের সামনে নষ্ট হতে দেখে পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছেন আইলাতলী গ্রামের কৃষকরা। এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদ করা এই প্রান্তিক চাষিরা চরম ক্ষতির মুখে পড়ে এখন ঋণের বোঝা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
​বন্য হাতির এই অনিয়ন্ত্রিত ও বারবার আক্রমণের ফলে পুরো এলাকাজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। হাতির ভয়ে শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা নিয়ে রাতভর পাহারা দিতে হচ্ছে গ্রামবাসীকে; অনেককেই কাটাতে হচ্ছে নির্ঘুম রাত।
​ভুক্তভোগী কৃষকদের দাবি, সীমান্ত এলাকায় বন্য হাতির বেপরোয়া লোকালয়ে প্রবেশ স্থায়ীভাবে রোধ করতে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনকে দ্রুত ও কার্যকরের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের তালিকা তৈরি করে তাদের অবিলম্বে উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা জোর দাবি জানান।
​এলাকাবাসী মনে করেন, হাতির এই আগ্রাসন কেবল ফসলই ধ্বংস করছে না, কেড়ে নিচ্ছে খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার শেষ সম্বলটুকুও। উদ্ভূত সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু ও দৃঢ় হস্তক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্তরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.