খুলনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ ৮ সেপ্টেম্বর দুপুরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে প্রচার শোভাযাত্রা ও পরিস্কার – পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন, খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। তিনি বলেন, ডেঙ্গু থেকে জীবন রক্ষা ও নিরাপদ রাখতে সচেতনতার কোন বিকল্প নেই। নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদের সচেতন করতে হবে। ডেঙ্গু জরে আতংকিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর যন্ত নিতে হবে। তিনি আরো বলেন, নিয়মিত পরিবেশ পর্যবেক্ষন করে বাড়ির চারপাশের পরিচ্ছন্নতা এবং মশারির ব্যবহার নিশ্চিত করতে হবে। ডেঙ্গু মোকাবেলায় সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। এসময় খুলনা সিভিল সার্জন ডা: মোছা: মাহফুজা খাতুন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোঃ রফিকুল ইসলাম গাজী, খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: প্রদীপ দেবনাথ, সুশীল সমাজের প্রতিনিধি শেখ আব্দুল হালিম বক্তব্যে রাখেন। এ উপলক্ষ্যে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি – বেসরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক,নার্স, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক – শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।