1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

দুবাই অটো ভিসা বাতিল: ঢাকায় প্রবাসীদের শান্তিপূর্ণ সমাবেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখেছেন

দুবাইয়ে অটো ভিসা বাতিল হওয়া প্রবাসীদের সমস্যা সমাধান এবং তাদের পুনরায় কর্মস্থলে ফিরে যাওয়ার দাবিতে ঢাকায় একটি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ভিসা বাতিল হওয়া প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন এবং বিষয়টি সমাধানে বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।

সমাবেশে বক্তারা বলেন, দুবাই একটি মানবিক রাষ্ট্র। বাংলাদেশ সরকার চাইলে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অটো ভিসা বাতিল হওয়া প্রবাসীদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা এ বিষয়ে দুবাইয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে একটি কার্যকর সমাধান বের করার আহ্বান জানান।

প্রবাসীরা আরও বলেন, বর্তমানে দুবাইয়ে ভিসা ট্রান্সফারের সুযোগ চালু না থাকায় অনেক প্রবাসী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। নিয়মিতভাবে কর্মসংস্থানের সুযোগ না পাওয়ায় অনেকেই প্রতিদিন অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন। ফলে তাদের জীবন-জীবিকা ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

সমাবেশে প্রবাসীদের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যার কথাও তুলে ধরা হয়। বক্তারা বলেন, বিভিন্ন দেশে কর্মরত কোনো প্রবাসী মৃত্যুবরণ করলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারকে নানা ধরনের জটিলতা ও ভোগান্তির মুখোমুখি হতে হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস ও সরকারের আরও কার্যকর সহযোগিতা প্রয়োজন।

এ সময় বক্তারা বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে প্রবাসীদের স্বার্থে আরও দায়িত্বশীল ও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান। বিপদে পড়া প্রবাসীদের পাশে দাঁড়ানো এবং তাদের অভিযোগ দ্রুত সমাধানে দূতাবাসগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, তাদের মূল ও প্রধান দাবি হলো—অটো ভিসা বাতিল হওয়া প্রবাসীদের পুনরায় নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করা। এ জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান তারা।

প্রবাসীদের প্রত্যাশা, সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা ভিসা বাতিল হওয়া প্রবাসীদের কর্মস্থলে ফিরে যাওয়ার পথ সুগম করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.