1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

সমাজসেবায় অবদানের জন্য ৫ রিয়েল হিরোকে সংবর্ধনা দিলো ‘Sujan’s Search for Social Heroes’

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ দেখেছেন

সিনেমা বা নাটকের কোনো হিরো নয়, বরং সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবীদের খুঁজে বের করে সম্মাননা দিয়েছে ‘Sujan’s Search for Social Heroes’। গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পাড়ে ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ছিল ‘Sujan’s Search for Social Heroes’-এর ৬ষ্ঠ পর্ব।

সিরাজগঞ্জ জেলায় মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশব্যাপী আলোচিত পাঁচজন ব্যক্তি ও সংগঠনকে এ পর্বে ‘সোশ্যাল হিরো’ হিসেবে সম্মাননা দেওয়া হয়।

সংবর্ধিতরা হলেন, অসংখ্য এতিম ও দুস্থ তরুণীর রাজকীয় বিয়ের আয়োজন করা দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান ও শাহজাদপুরের কৃতি সন্তান মোঃ মামুন বিশ্বাস। উল্লাপাড়ার কৃতি সন্তান ও চিত্রপুরীর কৃষিচিত্রের পরিচালক, মোঃ রফিকুল ইসলাম মানিক। ‘প্রচেষ্টা সবার জন্য’ মানবিক সংগঠনের চেয়ারম্যান ও শাহজাদপুরের কৃতি সন্তান মোঃ শাহবাজ খান সানী। ‘সুখপাখি’ সিরাজগঞ্জের পরিচালক শেখ মোঃ রজব এবং মানবিক সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’।

শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ ইকবাল হাসান ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ‘Sujan’s Search for Social Heroes’-এর মোঃ সুজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম মানিক।

এছাড়াও বক্তব্য রাখেন শাহজাদপুরের কৃতি সন্তান মোঃ মামুন বিশ্বাস। মোঃ শাহবাজ খান সানী। সিরাজগঞ্জের শেখ মোঃ রজব। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান, মোছাঃ লায়লা ফেরদৌস হিমেল। এবং যমুনা টেলিভিশনের সাংবাদিক,মোঃ গোলাম মোস্তফা রুবেল।

বক্তারা বলেন, যারা নীরবে-নিভৃতে মানুষের জন্য কাজ করে যান, প্রকৃতপক্ষে তারাই রিয়েল হিরো। এসব মানবিক মানুষ সংবর্ধনা বা স্বীকৃতির আশায় কাজ করেন না, বরং নিজেদের মানবিক দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই মানুষের পাশে দাঁড়ান।তারা আরও বলেন, মানবিক কর্মকাণ্ডে বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ জেলা অনেকটাই এগিয়ে রয়েছে। সমাজের এমন নীরব মানবিক যোদ্ধাদের খুঁজে বের করে সম্মানিত করার উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে পাঁচজন মানবিক সোশ্যাল হিরোর হাতে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন স্পন্সরের পক্ষ থেকে তাদের হাতে ২১টি উপহার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.