1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন

বিরলে ‘নরমাল ডেলিভারি’ মা ও শিশুর জন্য উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখেছেন

দিনাজপুরের বিরলে প্রাতিষ্ঠানিক প্রসব উৎসাহিত করতে ‘নরমাল ডেলিভারি’ মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
​রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সমাজসেবা কার্যক্রম এবং উপজেলা রোগী কল্যাণ সমিতির সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট) মোঃ হুজুর আলী।
​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখি, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম।
​অনুষ্ঠানে বক্তারা প্রসূতি মায়ের সঠিক পরিচর্যা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ‘নরমাল ডেলিভারি’র প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ মা ও শিশুদের হাতে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.