1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ঘোড়াঘাট- হিলি মহাসড়কে কাজের ধীরগতিতে, ভোগান্তি জনসাধারণ

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাট -ডুগডুগি- হিলি স্থলবন্দরের ২৬ কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়ক সাথে ঢাকা ও অন্যান্য অঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এ মহা সড়ক।
(এন-৫২১) প্রশস্তকরণ ও মানোন্নয়ন প্রকল্পের ধীরগতি ও নিম্নমানের কাজে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ২০২১ সালে শুরু হওয়া তিন বছর মেয়াদি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় ইতোমধ্যে কয়েক দফায় মেয়াদের সাথে বাড়াতে হচ্ছে মোটা অঙ্কের বাজেটও।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, প্রকল্পের মূল অনুমোদিত বাজেট ছিল ৪৬৩ কোটি ৭১ লাখ টাকা। তবে কাজের ধীরগতি এবং কারিগরি নকশা পরিবর্তনের অজুহাতে প্রথম সংশোধিত প্রস্তাবনায় বাজেট বাড়িয়ে ৫৮৭ কোটি ৮৮ লাখ টাকা করার অনুমোদন চাওয়া হয়েছে
ফলে এক লাফে প্রকল্প ব্যয় বাড়ছে প্রায় ১২৪ কোটি ১৬ লাখ টাকা। ২০২৪ সালের নির্ধারিত মেয়াদ পেরিয়ে যাওয়ার পর এখন নতুন করে ২০২৭ সালের জুন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।
পুরো ২৬ কিলোমিটার সড়কটি তিনটি পৃথক প্যাকেজে বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জামিল ইকবাল গ্রুপ’। তবে দীর্ঘ চার বছরে তারা কেবল ঘোড়াঘাটের ওসমানপুর থেকে ডুগডুগি পর্যন্ত মাত্র ৪০ শতাংশ কাজ শেষ করতে পেরেছে। বাকি ডুগডুগি থেকে হিলি অংশের মূল কাজ এখনো শুরুই হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও দ্রুত টেকসই সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সরেজমিন দেখা যায়, খোঁড়াখুঁড়ির কারণে চার দিকে ধুলাবালি উড়ছে এবং সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা হয়ে যাতায়াতের অযোগ্য পড়ে। কাজের গুণগত মান নিয়েও বিস্তর অভিযোগ স্থানীয়দের। বলহার বাজারের ব্যবসায়ী সাহারুল ইসলাম ও সুরা মসজিদ এলাকার বাসিন্দা পারভেজ হাসান অভিযোগ করেন, কাজের কোনো সঠিক পদ্ধতি নেই। বিটুমিন ও কার্পেটিং অত্যন্ত নিম্নমানের; ভারী যানবাহন চললে তিন মাসও টিকবে না।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার ইনাম বলেন, জনগণ খারাপ বললে কী হবে, সওজ কর্মকর্তারা তো খুশি আছেন। বিষয়টি নিয়ে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বক্তব্য পাওয়া যায়নি। সহকারী প্রকৌশলী রেজাউল করিম দায় এড়িয়ে ‘বিষয়টি দেখছি’ বলে ফোন কেটে দেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.