1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

রংপুরের চার হত্যাকাণ্ডে শিগগিরই চার্জশিট, এক মাসে চালু হবে নতুন আইসিইউ: ত্রাণমন্ত্রী

  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখেছেন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্তে কিছুটা সময় লাগলেও অল্প সময়ের মধ্যেই তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে বলে আশা করছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
সম্প্রতি রংপুরে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, ‘এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। রহস্য উদঘাটনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও তদন্ত চলছে। তদন্তে বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে, সে কারণে হয়তো কিছুটা সময় লাগছে। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী এবং এর পেছনে কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনাই সবচেয়ে জরুরি।’
তিনি বলেন, ‘আশা করি অল্প কিছুদিনের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি চার্জশিট দেওয়া হবে।’
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, হাসপাতালের বিভিন্ন চাহিদা পূরণে সরকার কাজ করছে। দীর্ঘদিনের সংকটের কারণে স্বাস্থ্য খাতসহ দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে এসব সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আইসিইউ বেড চালুর বিষয়ে তিনি বলেন, ‘এই হাসপাতালে আইসিইউ বেডের একটি দাবি ছিল। অ্যানেস্থেশিয়া বিভাগের জনবলের অভাবে তা চালু করা সম্ভব হয়নি। এরই মধ্যে প্রয়োজনীয় পদায়ন হয়েছে। আশা করি আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।’
মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সারাদেশেই জনবল সংকট রয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চাহিদাগুলো পূরণের চেষ্টা করা হবে।
তিনি বলেন, ‘হাসপাতালের যেসব চাহিদা রয়েছে, সেগুলো দেওয়ার চেষ্টা করছি। সবাই সহযোগিতা করলে এই হাসপাতালকে জনগণের জন্য আরও কার্যকর স্বাস্থ্যসেবার কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে।’
মন্ত্রী জানান, হাসপাতালের বিভিন্ন বিষয়ে আগের সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলোর কতটা বাস্তবায়ন হয়েছে এবং যেগুলো হয়নি সেগুলোর কারণ অনুসন্ধান করতেই তিনি রংপুরে এসেছেন।
এর আগে শনিবার সকালে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.