গাজীপুরের কাপাসিয়া উপজেলার–উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুনের এবং চারজন উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চার উপসহকারী কৃষি কর্মকর্তারা হলেন—মো. আয়নাল হক, মো. মুঞ্জুরুল আলম, আইরিন আক্তার ও স্মৃতি সরকার। একই অনুষ্ঠানে নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদকেও বরণ করে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ, বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁদের কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। বক্তারা বলেন, কৃষকদের দোরগোড়ায় সরকারি কৃষিসেবা পৌঁছে দিতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্ব পালনকালে বিদায়ী কর্মকর্তাদের অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। এ সময় নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদ কাপাসিয়ার কৃষকদের আধুনিক ও মানসম্মত কৃষিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।