1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে

এলএল.বি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএল.বি (LL.B) প্রথম বর্ষ ও শেষ বর্ষের পরীক্ষার ফরম পূরণের ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ভবনের সামনে সদর হাসপাতাল রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এতে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো যৌক্তিক কারণ ছাড়াই এলএল.বি প্রথম পর্ব ও শেষ পর্বের পরীক্ষার ফরম পূরণের ফি মাত্রাতিরিক্ত বৃদ্ধি করেছে। এতে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক শিক্ষার্থীর পক্ষে বর্ধিত এই ফি বহন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা বলেন, উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করা জরুরি। অতিরিক্ত ফি নির্ধারণের কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হতে পারেন। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করে যৌক্তিক ও সহনীয় ফি নির্ধারণের দাবি জানান তারা।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.