1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

‎মাদারীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডোপটেস্ট বিষয়ে অবহিতকরণ সভা

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ দেখেছেন

‎মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ এবং মাদকাসক্ত শনাক্তকরণ (ডোপটেস্ট) বিষয়ে একটি অবহিতকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মাদারীপুর। মিজ মার্জিয়া আক্তার।
‎সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬-এর বিভিন্ন দিক এবং মাদকাসক্ত ব্যক্তি শনাক্তকরণে ডোপটেস্টের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।
‎
‎এ সময় “রুখবো মাদক, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, মাদকের অপব্যবহার প্রতিরোধ এবং মাদকাসক্তি শনাক্তকরণে সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
‎
‎সভায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিবি) মো. রবিউল ইসলাম, উপ-পরিচালক (এসআই) খোন্দকার জাফর আহমেদ এবং মাদারীপুরের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‎
‎সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকাসক্তদের শনাক্ত ও পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.