1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি  এলপিজির মূল্য জনগণের ভোগান্তি বৃদ্ধি পাবে : বাংলাদেশ ন্যাপ রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে বিশাল সমাবেশ ও র‍্যালি

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন। এ সময় ফরিদগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে রাজপথ ছিল সরব।

পরে আয়োজিত সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। তারা দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ তাঁর বক্তব্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন ফরিদগঞ্জে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সমাবেশ ও র‍্যালিকে ঘিরে ফরিদগঞ্জবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.