1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

শাহজাদপুরে জমে উঠেছে তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা ২০২৬

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ দেখেছেন

“নারীর স্বাবলম্বিতা ও উদ্যোক্তা হওয়ার পথে আমাদের ছোট্ট প্রয়াস “এই প্রতিপাদ্যকে সামনে রেখে,সিরাজগঞ্জের শাহজাদপুরে জমে উঠেছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা ২০২৬।

সোমবার (৩১ আগস্ট) বিকালে, শাহজাদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে,শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে
তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলায় ফিতা কেটে উদ্বোধন করেন,শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার,সাবরিনা শারমিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম। শাহজাদপুর উপজেলার কৃষি কর্মকর্তা,মোঃ আব্দুল্লাহ আল মামুন। শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর আব্দুর রাজ্জাক। শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ মিজানুর রহমান। শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক,মোঃ আব্দুল্লাহ আল শাফায়েত আদিব প্রমূখ।

সমাজের পিছিয়ে পড়া ও সংগ্রামী নারীদের নিজেদের তৈরি বিভিন্ন পণ্য পরিদর্শন ও বিক্রয়ের সুযোগ করে দাওয়াই ছিল আয়োজকদের মূল উদ্দেশ্য।

আয়োজকরা বলেন,পিছিয়ে পড়া নারীরা সুযোগ পেলে নিজেদের মেধা শ্রম ও দক্ষতার মাধ্যমে পরিবার ও সমাজের অর্থনীতিকে গুরুত্বপূর্ণভাবে রাখতে পারবে।

এ মেলায় ক্রেতাদের মন কেড়েছে নারীদের হাতের তৈরি কাপড়, চাদর, ওড়না, থ্রি পিসসহ নানা কাড়ু পণ্য, এছাড়া ও নানা রকমের বাহাড়ি পিঠার চাহিদা রয়েছে।
বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা।

নারী উদ্যোক্তা মেলার দ্বিতীয় দিনে,স্বাস্থ্য প্রতিমন্ত্রী-সিরাজগঞ্জ-৬ আসনের এমপি,প্রফেসর ডঃএম.এ. মুহিত। শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,মোঃ আরিফুজ্জামান আরিফ। শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি,মোঃসাব্বির হোসেন। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার, সাবরিনা শারমিন মেলার ২৮ টি স্টলে থাকা নারীদের হাতে তৈরি বিভিন্ন পণ্য পরিদর্শন করেন।

৩১আগস্ট শুরু হওয়া এই মেলা চলবে আজ ২ সেপ্টেম্বর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.