1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

রুহিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় প্রাথমিক শিক্ষার সার্বিক গুণগত মানোন্নয়ন ও শিক্ষাদান কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগস্ট (রবিবার) সকাল ১১টায় রুহিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন।

সভায় এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শ্রেণি কক্ষে পাঠদানের মান উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভা শেষে প্রাথমিক শিক্ষার উন্নয়ন পরিকল্পনা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন,প্রাথমিক শিক্ষাই হচ্ছে একটি জাতির মেধা গঠনের মূল ভিত্তি। তৃণমূল পর্যায় থেকে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে না পারলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। আমাদের মূল লক্ষ্য হলো রুহিয়ার প্রাথমিক বিদ্যালয়গুলোকে আরো আধুনিক, শিশুবান্ধব ও আনন্দময় শিখন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে সকল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় উপস্থিত প্রধান শিক্ষকগণ নিজ নিজ বিদ্যালয়ের নানা সীমাবদ্ধতা তুলে ধরেন এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে ইউএনও-র দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মতবিনিময় সভায় এলাকার অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.