1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ বেনাপোল স্থলবন্দরে দুর্ঘটনার নিহত ও আহত শ্রমিকের আর্থিক সহায়তা  প্রদান নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিও সহ ৪জন গ্রেফতার পাঁচবিবিতে ১৪৫ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, পাঠানো হলো কারাগারে স্মার্ট কৃষির হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের অর্থনীতি সাবেক ছাত্রলীগ নেতা থেকে খাদ্য পরিদর্শক, কামালের অঢেল সম্পদের উৎস নিয়ে নানা মহলে প্রশ্ন সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থান

ধুনটে পরকীয়া সম্পর্কের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি

  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩ দেখেছেন

বগুড়ার ধুনটে ডাক্তার সুমনুল হোক সুমন অরফে সজীবের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তাসমিয়া সুলতানা (স্টাফ নার্স, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) ।

গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।
প্রতিবাদ লিপিতে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে তাকে জড়িয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরা হয়েছে।

এসব অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। বরং উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এমন তথ্য প্রচার করা হয়েছে বলে দাবি করেন।
প্রতিবাদ লিপিতে আরও উল্লেখ করা হয়, প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে তথ্য যাচাই বাচাই করা হয়নি।

অথচ যাচাই-বাছাই ছাড়াই তার নামে বিভিন্ন অভিযোগ প্রচার করা হয়েছে বলে দাবি প্রতিবাদকারীর।

এতে বলা হয়, এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে তার সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত সম্মানহানি হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যেও বিরূপ প্রভাব পড়েছে বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করেন। প্রতিবাদকারী আরও দাবি করেন, তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের কোনো সত্যতা নেই। ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথভাবে তথ্য যাচাই ও তার বক্তব্য নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিবাদলিপির মাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.