1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

‎মানবিক বরগুনার কমিটি গঠন, মনির সভাপতি গ্রীন টিভির হাসান সম্পাদক 

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩ দেখেছেন

‎বরগুনার অন্যতম জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবিক বরগুনার কমিটি গঠন হয়েছে। এতে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি জেএম ইমরান হোসেন মনিরকে সভাপতি এবং গ্রীন টেলিভিশনের বরগুনা প্রতিনিধি আবুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার বিকালে মানবিক বরগুনার নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় ২০২৬-২৮ সেশনের জন্য এ কমিটি ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার রাকিবুল ইসলাম বাঁধন। এসময়ে সংগঠনের অন্যান্য সদস্য, ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সদস্য সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (সভাপতি ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ), সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম, দপ্তরের সম্পাদক সজিব, অর্থ সম্পাদক আল আমিন জোমাদ্দার, প্রচার সম্পাদক আমেনা, রক্তদান সম্পাদক রিয়াজুল ইসলাম, নির্বাহী সদস্য এম মাহদী হাসান আল হাদী।
‎
‎সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নব কমিটির সভাপতি ইমরান হোসেন মনির বলেন, মানবিক বরগুনা সংগঠনটি সরকার কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য মানবিক হয়ে মানুষের পাশে থাকা। বিগত দিনে আমরা এ সংগঠনের মাধ্যমে গরিব, দুঃখী ও মেহনতী মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছি। এটি ভবিষ্যতেও চলমান রাখার জন্য নব এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য মানবিক বরগুনার সহযোগী রক্তদান সংগঠন ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর কার্যক্রম আরও গতিশীল করা।
‎
‎সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল হাসান বলেন, আমি ২০১৯ সাল থেকে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন রক্তদান সংগঠনের সাথে যুক্ত ছিলাম। আজ আপনারা আমার ওপর যে দায়িত্ব অর্পিত করেছেন আমি সেটা সঠিক ও নির্ভুলভাবে পালন করতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা মানবিক বরগুনার মাধ্যমে মানবতার মুক্তির দুদ হয়ে গণমানুষের কাছে পৌঁছাব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.