1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য-একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’-এই মানবিক বার্তাকে সামনে রেখে খুলনার পাইকগাছায় অসহায় এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে প্রেসক্লাব পাইকগাছা। সংগঠনের উদ্যোগে ওই বৃদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃদ্ধার হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য মো. নুরুল আমিন পলাশ, মো. আওছাফুর রহমান, মো. আব্দুর রশিদ সানা ও মো. জিনারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিক মো. শাহাদাৎ হোসাইন, মো. শামীম হোসেন ও মোঃ সাইফুল্লাহ ইসলাম উপস্থিত ছিলেন।

ক্লাবের নেতৃবৃন্দ বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও সামাজিক দায়বদ্ধতার অংশ। মানবিকতার জায়গা থেকে অসহায় মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব।

তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.