1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান

কংস নদীর পাড়ে বৃক্ষরোপণ, সৌন্দর্য ফেরানোর প্রত্যয় বিএনপির

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২ দেখেছেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের কংস নদীর খালের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা ও পরিবেশ রক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ১নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাকিবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। আয়োজকদের দাবি, বৃক্ষরোপণের মাধ্যমে একদিকে খালের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির ও বিএনপি নেতা নাজিমউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় ১নং ওয়ার্ড বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকরা জানান, কংস নদীর খালের নাব্যতা, পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.