1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

নারায়নগঞ্জে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী অবস্থান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে আলীনূর হোসেন (৪৮) নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে ফোনে পা কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মুছাপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. পাখি মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন সাংবাদিক জিহাদ হোসেন।

এর আগে আলীনূর হোসেন বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এতে মো. মনির হোসেন (৫৫), মো. আল আমিন (৩২), মো. শহিদ (২৮), মো. রিপন (৪০) ও মো. টিপু (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে বিবাদী করা হয়।

লিখিত অভিযোগে আলীনূর হোসেন দাবি করেন, গত ২৭ আগস্ট দুপুর ১টা ৫ মিনিটের দিকে পিচকামতাল এলাকার বালুর মাঠসংলগ্ন সড়কে তার পথরোধ করে কয়েকজন তাকে মারধর করেন। এতে তিনি মাথা ও নাকে আঘাত পান। পরে তার ভাগিনা মো. রেজোয়ান আহমেদ (২৪) তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনার ওপর প্রকাশিত সংবাদকে কেন্দ্র করেই সাংবাদিক জিহাদ হোসেনকে ফোন করে পাখি মিয়া হুমকি দিয়েছেন বলে অভিযোগ। সাংবাদিকের দাবি, ফোনে তাকে বলা হয়, “তুই লাঙ্গলবনে আসিস, পা দুটি কেটে ফেলব।”

হুমকির ঘটনায় সাংবাদিক জিহাদ হোসেন নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, সংবাদ প্রকাশের কারণে এ ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তবে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে মো. পাখি মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.