1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

অনিয়মের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সাংবাদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

রামগঞ্জ বাইপাস সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ নিয়ে আগে অনেকেই সরব ছিলেন এবং নিয়মিত কাজের মান ও অগ্রগতি দেখভাল করতেন। কিন্তু বর্তমানে তাদের অনেকের রহস্যজনক নীরবতা জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
অভিযোগ রয়েছে, নির্মাণকাজে নির্ধারিত মানের সিলেকশন বালির পরিবর্তে পাথরের গুঁড়া, মাটি-বালি এবং আরসিসি ঢালাইয়ে নিম্নমানের উপকরণ ব্যবহারের মতো অনিয়ম করা হচ্ছে। এসব অভিযোগ সত্য কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও মান যাচাইয়ের মাধ্যমে পরিষ্কার হওয়া জরুরি।
সত্যিকারের সংবাদকর্মীরা জাতির বিবেক। কোনো অনৈতিক চাপ, প্রভাব বা ব্যক্তিস্বার্থের কাছে বিবেক বিসর্জন না দিয়ে তাদের দায়িত্ব হলো জনগণের স্বার্থে নিয়মিত মাঠপর্যায়ে কাজের মান পর্যবেক্ষণ করা এবং প্রমাণভিত্তিক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা।
অনিয়মের সংবাদ প্রকাশে কারও অস্বস্তি বা অন্তর্জ্বালা থাকতেই পারে; কিন্তু জনগণের অর্থে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়কের মান নিয়ে প্রশ্ন উঠলে তা উপেক্ষা করার সুযোগ নেই।
রামগঞ্জ বাইপাস সড়কের নির্মাণকাজে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত, নির্মাণসামগ্রীর মান পরীক্ষা এবং প্রকৃত তথ্য জনসম্মুখে প্রকাশের দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.