গত ২৩ অদ্য ২৪ আগস্ট ২০২৬ তারিখে দিনাজপুরের ফুলবাড়ী (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম, দাইনুর, রসুলপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩৫৩ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ২৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয় ২৯ বিজিবি । আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ছয় লক্ষ চৌত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা।
ভবিষ্যতেও ২৯ বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে মর্মে জানাযায় ।