1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

আমাদের অস্তিত্ব ও সুস্থ পরিবেশের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড টেনে নিয়ে অক্সিজেন ছড়ায়, যা আমাদের বেঁচে থাকার প্রধান শর্ত। এছাড়া গাছ মাটি কামড়ে ধরে রেখে ক্ষয় রোধ করে, বৃষ্টি আনতে সাহায্য করে এবং বিশ্ব উষ্ণায়ন কমায়।

একটি দেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনভূমি বা বৃক্ষ থাকা প্রয়োজন। সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রাতিষ্ঠানিক বনভূমি রয়েছে প্রায় ১৫.৫৮ শতাংশ থেকে ১৭.৫ শতাংশ, তবে গাছপালা ও অন্যান্য আচ্ছাদনসহ দেশের মোট বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ প্রায় ২২.৩৭ শতাংশ।

বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক সমন্বয় করেন, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানান। পরবর্তীতে অতিথিবৃন্দ শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ কর্মসূচির অংশ হিসেবে ডিআইজি এবং তাঁর সহধর্মিণী মিসেস. শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ এবং পুলিশ সুপার, রাজশাহী ও তাঁর সহধর্মিণী মিসেস. তাপসী রাবেয়া, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী জেলা, পুলিশ লাইন্স প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

এ সময় মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাজশাহী, এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রাজশাহী, হেলেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাজশাহীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.