1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

জাতীয় পুরুষ্কারে গর্বিত সৈয়দপুরের রাজ্জাক মৎস্য সপ্তাহের সমাপনীতে ফুলের শুভেচ্ছা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২ দেখেছেন

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ”-এই প্রত্যয়কে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহের তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা,কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠানে মৎস্য চাষে জাতীয় পুরস্কার অর্জনকারী আব্দুর রাজ্জাককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ৪৬ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে রাফিয়া খাতুন প্রথম,মুশফিকুর রহমান দ্বিতীয় এবং নিঝুম রায় তৃতীয় স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।তিনি মৎস্য খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণ প্রজন্মকে মৎস্যসম্পদ সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজ।তিনি মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা,আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ,উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মৎস্য চাষে জাতীয় পুরস্কার অর্জনকারী কুন্দল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রাজ্জাককে সম্মাননা প্রদান।জাতীয় পর্যায়ে মৎস্য চাষে সাফল্য অর্জন করায় সৈয়দপুর উপজেলার পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।আব্দুর রাজ্জাক সৈয়দপুর উপজেলার কুন্দল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।তার জাতীয় পর্যায়ের এ অর্জনকে সৈয়দপুরবাসীর জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয় হিসেবে উল্লেখ করেন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ,উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মৎস্যজীবী,সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.