1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ছাতকে ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলোয়ার হোসেন নজমুল রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেফতার চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা পটিয়ায় স্ত্রী-সন্তানকে বাড়িতে না তোলার হুমকি, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ, ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি কুমিল্লায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ

ঘুমধুম সীমান্তে ৩৪ বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২ দেখেছেন

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। গত রোববার (১৬ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাঁকরা ব্রিজ এলাকায় অভিযানটি পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁকরা ব্রিজ এলাকায় সন্দেহজনক গতিবিধির তথ্য পেয়ে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত স্থান থেকে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় ইয়াবার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর মালিকানা শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবাগুলো উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.