1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করতে ময়মনসিংহের ডিসির আহবান

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান বলেছেন , বর্তমানে ডেঙ্গু প্রদুর্ভাব বাড়েছে। তাই আমাদের সকলের যার যার অবস্থান থেকে আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ কমিটিসহ বিদ্যমান কমিটিগুলোকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকারি উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে ও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

রবিবার (১৬ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আগস্ট ২০২৬ মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এই আহবান জানান জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

সভায় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ জানান, হাম- রুবেলার টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে। অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল/ ক্লিনিক /ডায়গনস্টিক সেন্টারে টাস্কফোর্স অভিযান বৃদ্ধি ও মোবাইল কোর্ট কার্যক্রম চলমান আছে। সড়ক ও জনপথ বিভাগ জানান, ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে রাস্তা মেরামত কাজ নিয়মিতভাবে করা হচ্ছে। ময়মনসিংহ -টাঙ্গাইল সড়কের মেরামতের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানান, দেশব্যাপী গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ শীর্ষক প্রকল্পের তালিকা যাচাই-করে প্রকল্প পরিচালক মহোদয়ের দপ্তরে প্রেরণ করা হয়েছে। গণপূর্ত বিভাগ জানান, জেলা কারাগারের কাজ চলমান রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে মহিলা অংশে বন্দি হস্তান্তর করার পর কারাগারের পুরাতন অংশের কাজ শুরু করা হবে। এছাড়া শিশু হাসপাতালের নিচতলার ছাদ এর ঢালাই সম্পন্ন করা হয়েছে। ২য় তলার ছাদ ঢালাই শীঘ্রই সম্পন্ন করা হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানান, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় ০৭ টি কাজ চলমান রয়েছে। এছাড়াও ময়মনসিংহ জেলায় রাজস্ব কর্মসূচীসমূহের কাজ গুণগত মান বজায় রেখে চলমান রয়েছে।

জেলা প্রশাসক, মো.সাইফুর রহমান আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের বাড়ি, আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলেই এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। তাই আতঙ্ক নয়, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই হতে পারে এর কার্যকর সমাধান।’

এছাড়াও সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও তার বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.