1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২ দেখেছেন

” রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ১৬ আগষ্ট সকালে খুলনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, মাছে – ভাতে বাঙালি। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। তিনি বলেন, পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং খাল বিলের উন্নয়নের মাধ্যমে সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে। খরা, বন্যা, অতিবৃষ্টি সহ নানা প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবেলা করেও এদেশ বিপুল পরিমান ফল ও ফসল উৎপাদিত হয়। দেশের কৃষক, কামার, কুমার, জেলে সহ আপামর জনগণ সমন্বিতভাবে কাজ করলে আমরা সবক্ষেত্রে স্বয়ংসম্পুর্নতা অর্জন করতে পারব। বিদেশ থেকে পন্য আমদানি কমিয়ে নিজেদের উৎপাদন বাড়াতে হবে। বিশেষ করে মৎস্য উৎপাদন বৃদ্ধি করে দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশে রপ্তানি করা সম্ভব। মন্ত্রী বলেন, স্বপ্ন, আশা ও আকাংখা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সন্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ, স্বনির্ভর ও উন্নত আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু: বিল্লাল হোসেন খান, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান রাসেল।স্বাগত বক্তব্যে রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান। অনুষ্ঠানে সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি, মৎস্যজীবী ও মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি, মৎস্য খাদ্য উৎপাদক ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি দুইজন সফল মৎস্য চাষিকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন। এর আগে মন্ত্রীর নেতৃত্বে মৎস্য পক্ষ উপলক্ষ্যে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মন্ত্রী বিভাগীয় কমিশনার কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.