1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

মো, সুলতান আহমেদ এর ৪৩ তম জন্মদিন পালিত

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, জেএস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. সুলতান আহমেদ এর ৪৩ তম জন্মদিন উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত শনিবার (১৫ আগস্ট) হাজী টাওয়ারস্থ স্টার গোল্ড ইন্টারন্যাশনাল অফিসে উৎসবমুখর পরিবেশে কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়। এ সময় ব্যবসায়ী, সমাজসেবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে মো. সুলতান আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার গোল্ড ইন্টারন্যাশনাল এর উপদেষ্টা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজে ইন্টারন্যাশনালের ম্যানেজার রায়হান রাব্বি, সানাফ ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর আবুল কালাম আজাদ এবং মো. মাসুদ আলমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. সুলতান উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করার মাধ্যমে তিনি ইতোমধ্যে সুধী মহলে প্রশংসা অর্জন করেছেন।
জন্মদিনের অনুষ্ঠানে অতিথিরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও ব্যবসায়িক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে উপস্থিত সবাইকে নিয়ে জন্মদিনের কেক কাটা হয় এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.