1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

দিনাজপুর-২ আসনে এমপি পিনাক চৌধুরীর হাত ধরে বিরলে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বিরলে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
​উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, বিরল এর যৌথ আয়োজনে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত পালিত হচ্ছে এই বিশেষ কর্মসূচি।
​উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে এমপি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
​বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ। স্বাগতিক বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ।
​অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন: ​আল এমরান, অফিসার ইনচার্জ (ওসি), বিরল থানা ,​রুম্মান আক্তার, উপজেলা কৃষি অফিসার
​বাবুল হোসেন, সভাপতি, উপজেলা বিএনপি,​আসাদুল হক হিরা, ভারপ্রাপ্ত সভাপতি, পৌর বিএনপি
​শহিদুল ইসলাম সহিদ, আহ্বায়ক, উপজেলা মৎস্যজীবী দল।
​আলোচনা সভা শেষে এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক উপজেলার ৩ জন সফল মৎস্যচাষীর হাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠান শেষে মির্জাপুর আনছার ও ভিডিপি সমবায় উন্নয়ন সমিতির পুকুরে প্রধান অতিথি নিজে উপস্থিত থেকে মৎস্য পোনা অবমুক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.