1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে ঐতিহ্যবাহী আল-মানার ঈদগাহের ৩৬ শতাংশ জমি অবৈধ দখল, লিজ ও চক্রান্তের প্রতিবাদে ১২ গ্রামের মানুষ মানববন্ধন করেছেন। গতকাল শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে আল-মানার ঈদগাহের সামনে জমি রক্ষা এবং সরকারিভাবে স্থায়ী বন্দোবস্তের দাবি জানানো হয়।উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর, আনন্দবাজার, মোবারকপুর, দক্ষিণ খংসারদী, টেঙ্গারচর, উত্তর খংসারদী, বসনদরদী, মোল্লাবাড়ী, নগরপুর ও খংসারণীসহ আশপাশের সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমরা এলাকার মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে আসছেন। কিন্তু একটি প্রভাবশালী চক্র জায়গাটি দখলের পাঁয়তারা চালাচ্ছে।

ঈদগাহ কমিটির সহ-সভাপতি মোতালেব প্রধান বলেন, ‘অতীতে জায়গাটি সাত্তার সাহেব ভোগ করতেন। তাঁকে বলায় তিনি আর লিজ নেননি। জায়গাটি নিচু ও গর্ত থাকায় আমরা সবাই মিলে প্রায় ১২ লাখ টাকা খরচ করে বালু ভরাট করি। কিছু খালি জায়গা দেখে বাইরের একটি চক্র তা লিজ নেওয়ার জন্য দরখাস্ত করে। এখানে ১২টি গ্রামের মানুষ দুই ঈদের নামাজ আদায় করেছি। আমরা বিষয়টি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মহোদয়কে জানালে তিনি আমাদের ঈদগাহ করার অনুমতি দেন এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে বলেন। এর পরিপ্রেক্ষিতে ভূমি অফিসের কানুনগো ও নায়েব ঘটনাস্থল পরিদর্শন করে ঈদগাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছেন। জনগণের স্বার্থে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।’

৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, ‘কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, দশের স্বার্থে আমরা এই জমিটি চাচ্ছি। ১২টি গ্রামের সাধারণ মানুষের প্রাণের দাবি রক্ষায় সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।’আউলাদ মিয়া বলেন, ‘১০-১২টি সমাজের মানুষ যেন নির্বিঘ্নে এই জায়গাটিতে ঈদের নামাজ আদায় করতে পারে, তার স্থায়ী সমাধান চাই।’

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসুল্লিরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন ঈদগাহর সভাপতি হাজী আফতাব উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মোতালেব প্রধান, ক্যাশিয়ার গাজী মোস্তফা, যুগ্ম সম্পাদক গাজী আনিসুল, সহ-সভাপতি গাজী শামসু, ৭ নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেন এবং কোষাধ্যক্ষ সাইফুল। এছাড়া নূরে ইয়াসিন নোবেল, আউলাদ হোসেন, আক্তার মোল্লা, মালেক, গাজী, খাইরুল, কাশেম আলী, লেয়াকত আলী ও মাওলানা হাফেজ উসমানসহ ১২টি গ্রামের শত শত সাধারণ মানুষ ও তরুণ সমাজ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে এলাকাবাসী অবিলম্বে ঈদগাহের ৩৬ শতাংশ জমি অন্য কারও নামে লিজ বা বরাদ্দ দেওয়ার সব চক্রান্ত বন্ধ করে তা আল-মানার ঈদগাহের নামে স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়ার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.