1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

যারা গণভোটের রায় মানে না তারা জনগণের সরকার হতে পারে না: রফিকুল ইসলাম খান

  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকারের নৈতিকভিত্তি থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।তিনি বলেন, ‘জনগণের প্রত্যক্ষ সমর্থনে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। যারা জনগণের স্পষ্ট রায়কে অস্বীকার করে, তারা প্রকৃত অর্থে জনগণের সরকার হতে পারে না।’

গত বুধবার ৫ আগস্ট বিকেলে গাজীপুর মহানগরের শিববাড়ি মোড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মাওলানা রফিকুল ইসলাম বলেন, আপনাদের বেতন কোনো রাজনৈতিক দল দেয় না, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। আপনারা জনগণের কর্মচারী, কোনো দলের নয়। তাই জনগণের অধিকার, ন্যায়বিচার ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করুন।
সাম্প্রতিক সময়ে ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, নিরপরাধ ছাত্রনেতাদের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে। প্রধানমন্ত্রীকে বলব, এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করুন। ছাত্রশিবির কোথাও উসকানি দিয়েছে কি না তার প্রমাণ দিন, অন্যথায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনুন।
অতীতের স্বৈরাচারী শাসনের উদাহরণ টেনে তিনি আরও বলেন, আওয়ামী লীগ কিংবা রাষ্ট্রীয় শক্তির কোনো বাহিনীই জনগণের প্রতিরোধের সামনে টিকে থাকতে পারেনি। পলাতক ফ্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো গোপন সমঝোতার আভাস জনগণ পেলে তা মেনে নেবে না। জনগণ সংবিধানের আংশিক সংশোধন নয়, বরং মৌলিক রাষ্ট্রীয় সংস্কার চায়।

জুলাই গণহত্যার বিচারের দাবি তুলে তিনি বলেন, যাদের বিরুদ্ধে রায় হয়েছে, তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে হবে। বিচারপ্রক্রিয়া বিলম্বিত করে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করলে বিদেশি কোনো শক্তিই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. আতিকুর রহমান মুজাহিদ এমপি বলেন, জুলাই যোদ্ধাদের ওপর এখনও নির্যাতন চলছে, যা কোনোভাবেই কাম্য নয়। আন্দোলনের প্রকৃত ইতিহাস বিকৃত করার কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নেতা উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রব, গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মো. জাহাঙ্গীর আলম, এনসিপি নেতা হোসাইন আল মামুন এবং সংসদ সদস্য মো. সালাহ উদ্দীন আইউবীসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।বক্তারা অবিলম্বে গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করে একটি জবাবদিহিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.