1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক কুমিল্লায় হায়েসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকের মর্যাদা ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর’—এমপি আব্দুস সাত্তার ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা খিলক্ষেত বিআরটিএতে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ: ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাপ্রার্থীরা চকমিরপুরকে আধুনিক ও মাদকমুক্ত রোল মডেল ইউনিয়ন করার প্রতিশ্রুতি সাবেক সেনাসদস্য মিলন হোসেনের শার্শায় গোগা সীমান্তে ৪১৭ বোতল ভারতীয়  নেশাজাতীয় সিরাপ আটক 

গোপালগঞ্জের মুকসুদপুরে এক যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৭৮ দেখেছেন

কাইয়ূম শরীফঃ গোপালগঞ্জের মুকসুদপুরে সোহাগ মোল্লা (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ( ২৮ আগষ্ট ) ভোররাতে উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামে বাড়ির পাশের পুকুর পাড় থেকে গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। সে লোহাইড় গ্রামের নিজাম মোল্লার ছেলে। পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত সোহাগ মোল্লার পিতা নিজাম মোল্লা সাংবাদিকদের জানান, বনগ্রাম বাজারের ব্যবসায়ী সেন্টু মোল্লার কাছে টাকা আনতে পাঠাই। পরে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে বাড়ির পাশের লোকজন এসে জানায় আমার ছেলের লাশ পুকুর পাড়ে পড়ে আছে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, লোহাইড় গ্রামের নিজ পুকুর পাড় থেকে সোহাগ মোল্লা নামে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। সাধারণ সুরত হালে দেখাযায় গলায় ফিতা জাতীয় কিছু দিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। এখোনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলা দায়েরের পরে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.