1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের তৎপরতার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, হাসপাতালের আশপাশ, মডেল ঈদগাহ মসজিদের সামনে এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে একটি চক্র সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও অসহায় রোগীদের নানা কৌশলে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখানে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, সরকারি হাসপাতালে সহজে চিকিৎসা পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও দালালদের প্ররোচনায় অনেক রোগী বিভ্রান্ত হচ্ছেন। বিশেষ করে গ্রামের সাধারণ ও স্বল্পশিক্ষিত মানুষ এই চক্রের ফাঁদে বেশি পড়ছেন।
একজন ভুক্তভোগী বলেন, “সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলাম। কিছু লোক এসে বলল এখানে ভালো চিকিৎসা হবে না, বাইরে নিয়ে গেলে দ্রুত চিকিৎসা হবে। পরে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গিয়ে অনেক টাকা খরচ করানো হয়েছে।”
স্থানীয় সচেতন মহল হাসপাতাল চত্বরে দালালদের অবাধ বিচরণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এতে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন এবং সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া।

জানান, “দালালচক্র দমনে আমরা সতর্ক রয়েছি। কোনো দালালচক্রের সদস্যকে শনাক্ত বা আটক করা গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.