1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বসতভিটার আঙিনায় গাঁজা চাষ, ডিএনসির বিশেষ অভিযানে আটক

  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

বগুড়ার গাবতলী উপজেলায় নিজ বাড়ির আঙিনায় প্রায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের বিশেষ অভিযানকারী দল।  গত শনিবার ১ আগস্ট রাত পৌনে ১০টার দিকে গাবতলী মডেল থানাধীন আকন্দপাড়া (নয়াপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম ওই গ্রামের ফরিদ ফকিরের ছেলে।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম সিরাজুল ইসলামের নিজ দখলীয় বসতবাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে বাড়ির উত্তর পাশে আঙিনা থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যার উচ্চতা প্রায় ১২ ফুট।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “মাদক নির্মূল ও মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গাঁজা গাছ উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় গাবতলী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।ডিএনসি জানিয়েছে, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.