মোঃ রনি, ধনবাড়ী, টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানী গ্রামের পশ্চিম পাড়ার যাতায়াত ব্যবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর ।
বলিভদ্র ইউনিয়নের কেরামজানী বাজার হতে কেরামজানী পশ্চিম পাড়ায় যাতায়াতের একমাত্র রাস্তাটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে যায় বর্ষাকালে । একটু বৃষ্টি হলেই যাতায়াতের আর উপায় থাকে না । জরুরী রোগীদের পরিবহনের জন্য এ্যাম্বুলেন্স বা কোন ধরনের গাড়ি প্রবেশ করতে পারে না । যোগাযোগ দুর্ভোগ কারণে অনেক রোগী পথে মধ্যেই মারা যায় । এছাড়াও স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের চলাচল বর্ষাকালে বেশ কষ্টকর। নারী পুরুষ বৃদ্ধ সকলের জন্যই এই রাস্তায় চলাচল করতে যুদ্ধ করতে হয় ।
একদিকে নদীর ভরা জল সাথে আঠালো কাঁদায় মোটরসাইকেল ভ্যান মাঝে মধ্যেই নদীতে পড়ে যায় । মানুষ এই রাস্তা দেখে কেরামজানী পশ্চিম পাড়ায় নতুন করে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে অনিহা প্রকাশ করে । বাজারে সঠিক সময়ে কৃষি পণ্যের সরবরাহ না করতে পেরে এই এলাকার কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে ।
এই রাস্তাটা বলিভদ্র ইউনিয়নের ৭নং ওয়াড এর অন্তর্ভুক্ত ।
এই রাস্তা যতো দ্রুত সম্ভব চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান এলাকাবাসী । এই প্রতিবেদকের কাছে রাস্তা জনিত দুর্ভোগ দুর্দশার কথা তুলে ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার অনুরোধ করেন সবাই ।