1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক কুমিল্লায় হায়েসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকের মর্যাদা ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর’—এমপি আব্দুস সাত্তার ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা খিলক্ষেত বিআরটিএতে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ: ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাপ্রার্থীরা চকমিরপুরকে আধুনিক ও মাদকমুক্ত রোল মডেল ইউনিয়ন করার প্রতিশ্রুতি সাবেক সেনাসদস্য মিলন হোসেনের

মৌলভীবাজারে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৬২ দেখেছেন

উপজেলা প্রতিনিধি: মৌলভীবাজার পৌর মিলনায়তনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন বাসদ জেলা সমন্বয়ক এড. মঈনুর রহমান মগনু। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএমএ এর সাবেক সভাপতি ডাঃ এম এ আহাদ। প্রধান প্রশিক্ষক ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ও জনবান্ধব চিকিৎসক ডাঃ সত্যকাম চক্রবর্তী, অন্যন্য প্রশিক্ষকদের মধ্যে ছিলেন জেলা বাসদ সদস্য এম. খছরু চৌধুরী, মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার ডাঃ জয়দীপ পাল ও সদর উপজেলার মেডিকেল অফিসার ডাঃ সংঘ মিত্রা দে প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা টেক্স বার এসোসিয়েশনের সভাপতি বাসদ নেতা বদরুল হোসেন, বাসদ জেলা সদস্য এড. আবুল হাসান, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ মহসিন, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাধুরী মজুমদার প্রমুখ ব্যক্তিবর্গ।
কর্মশালা আয়োজনের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.