1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বায়না করা ২০ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫ দেখেছেন

নরসিংদীর দগরিয়া মৌজায় বায়না করা ২০ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি পক্ষের বিরুদ্ধে। অভিযোগকারী পক্ষের দাবি, স্কুল প্রতিষ্ঠার নাম ব্যবহার করে জমিটি দখলের পাঁয়তারা করা হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সি.এস. ৩১, এস.এ. ৬৯ এবং আর.এস. ৫৮৭ ও ৫৮৮ দাগভুক্ত ২০ শতাংশ জমির পূর্ব মালিক ছিলেন মো. আবুল কাশেম খান। পরে বায়না সূত্রে মো. আলামিন জমির স্বত্ব লাভ করেন বলে দাবি করা হয়।

অভিযোগকারী পক্ষের ভাষ্য, সম্প্রতি জমিটির ওপর একটি প্রভাবশালী মহলের নজর পড়ে। এ ঘটনায় নরসিংদী সদর উপজেলার একটি রাজনৈতিক দলের এক নেতার স্বজন, যিনি জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত বলে অভিযোগ করা হচ্ছে, তার প্রভাব খাটানোর অভিযোগও তোলা হয়েছে। অভিযোগকারী আরও দাবি করেন, জমিটি ছেড়ে দেওয়ার জন্য তাকে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় জমি দখলের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। শুক্রবার সরকারি ছুটির কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাকেও কার্যালয়ে পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত মালিকানা যাচাই এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.