1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু, তদন্তের নির্দেশ

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর পয়েন্টে প্যারাসেইলিং করার সময় নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শৌভিক রায় খুলনা সদর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে ৯ বন্ধুর সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন শৌভিক। দুপুরে দরিয়ানগর সৈকতের একটি প্যারাসেইলিং প্রতিষ্ঠানে রাইডে অংশ নেন তিনি। আকাশে ওড়ার কিছুক্ষণ পর হঠাৎ নিরাপত্তা বেল্ট বা হারনেস থেকে ছিটকে গভীর সমুদ্রে পড়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটি অথবা প্রতিকূল আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
দুর্ঘটনার পর প্যারাসেইলিং প্রতিষ্ঠানের কর্মী ও স্থানীয় লাইফগার্ডরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে শৌভিককে সমুদ্র থেকে তুলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, দুপুর ২টা ১০ মিনিটে ওই পর্যটককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। আকাশ থেকে পানিতে তীব্র আঘাতে পড়া এবং পানিতে ডুবে যাওয়ার কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার পর পর্যটক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, দরিয়ানগর এলাকার কয়েকটি প্যারাসেইলিং পয়েন্টে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় না। অতীতেও একই ধরনের দুর্ঘটনায় পর্যটক আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিরাপত্তা মান নিশ্চিত না করেই বাণিজ্যিকভাবে রাইড পরিচালনার কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনের টিম ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, “প্যারাসেইলিং করার সময় পর্যটকের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.