1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

মাজারে অসামাজিক কাজ ও মাদক ব্যবসা হওয়ায় গুড়িয়ে দিলো এলাকাবাসী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০০ দেখেছেন
আঃকরিম  সোনারগাঁ প্রতিনিধি, ( নারায়ণগঞ্জ) :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন যাবত নারী পুরুষের অসামাজিক কাজ হওয়া এবং মাদক ব্যবসার আখড়া হিসেবে পরিচিত মাজারকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
গত রোববার (২৫ আগষ্ট) বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামের আয়না দরগাহ নামের মাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় পশ্চিম সনমান্দি গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক বলেন”এই আয়না দরগা মাজারটিতে দীর্ঘ বছর যাবত বিভিন্ন এলাকার নারী পুরুষ এসে মাঝে মধ্যেই অনৈতিক কাজে লিপ্ত হয়। কিছুদিন আগেও আমরা হাতেনাতে তার প্রমাণ পেয়েছি। তাছাড়া এখানে রাত হলেই মাদকের হাট বসে। মাজারে মাদক ব্যবসায়ীরা এসে মাদক বিক্রি করায় এই এলাকার যুব সমাজ নস্ট হয়ে যাচ্ছে। কিছুদিন পর পর মাইক বাজিয়ে অশ্লিল গান বাজানো হয়। এসব কাজে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে একাধিকবার বাঁধা দিলেও তারা মানেনি। অবশেষে অতিষ্ঠ হয়ে এলাকার বিক্ষুব্ধ জনতা এই মাজার নামের মাদকের আখড়া গুঁড়িয়ে দিয়েছে।
ওই এলাকার মসজিদের ঈমাম মিজানুর রহমান বলেন”এই মাজারের সাথেই একটি মাদ্রাসা,কবরস্থান ও ঈদগাঁ রয়েছে।অথচ নারী পুরষরা এখানে এসে দিনের পর দিন অসামাজিক কার্যকলাপ করছে।এলাকার লোক বাঁধা দিলেও মাজারে মাদক ব্যবসা ও অসামাজিক কাজ বন্ধ না হওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ এই মাজারটি গুঁড়িয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.