1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, “গাছ লাগানোই শেষ কথা নয়, প্রতিটি চারার পরিচর্যাও নিশ্চিত করতে হবে। একটি মানবশিশুকে যেভাবে স্নেহ, ভালোবাসা ও যত্নে বড় করে তোলা হয়, ঠিক একইভাবে একটি গাছের চারাকেও নির্দিষ্ট সময় পর্যন্ত পরিচর্যা করতে হয়। এরপরই সে নিজের শক্তিতে ঝড়-ঝঞ্ঝা মোকাবিলা করে বড় হয়ে ওঠে।”

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বরিশালের গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, বর্তমান প্রজন্মের মধ্যেই পরিবেশ রক্ষার দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার উদ্দেশ্য শুধু বৃক্ষরোপণ নয়, বরং প্রকৃতি ও পরিবেশের প্রতি তাদের দায়িত্বশীল করে তোলা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপকূলীয় অঞ্চল বরিশালের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।

অনুষ্ঠানের শুরুতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং ফিতা কেটে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন। পরে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.