1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১০৬ দেখেছেন

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য মো. হারুন উর রশীদ।

লিখিত অভিযোগে তিনি দাবি করেন, তিনি ১৯৭৩ সাল থেকে সংগঠনের সদস্য হিসেবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। ২৪ মার্চ ২০০৩ সালে শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সংগঠনের আর্থিক হিসাব চাইলে তৎকালীন সভাপতি নাছির উদ্দিন ও সাবেক নেতা কামাল উদ্দিন সন্তোষজনক কোনো হিসাব দিতে পারেননি।

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় করা হয়েছে। এর মধ্যে বাড়ি মেরামত, পারিবারিক ব্যয়, মেয়ের বিয়ে, সন্তানদের প্রতিষ্ঠিত করা এবং গাড়ির ব্যবসায় অর্থ ব্যবহারের অভিযোগও রয়েছে।

হারুন উর রশীদের ভাষ্য অনুযায়ী, হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য অভিযুক্তরা আট মাস সময় চাইলেও পরবর্তীতে কোনো হিসাব বা অর্থ ফেরত দেননি। পরে বিষয়টি নিয়ে অফিস সভা আহ্বান করা হলেও অভিযুক্তরা সভায় উপস্থিত হননি।
এ বিষয়ে ব্যানারে দেখা যায়, সংগঠনটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত, রেজিস্ট্রেশন নং-১৪৪১, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত এবং এ সংক্রান্ত হাইকোর্ট রিট পিটিশন নং-২৪৮৩/২০২৬ বিচারাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.